Header Ads

ad728
  • Breaking News

    চকরিয়া পৌরসভা যুবদলের সন্মেলন অনুষ্ঠিত

    চকরিয়া পৌরসভা যুবদলের সন্মেলন অনুষ্ঠিত

    কক্সবাজারের চকরিয়া পৌরসভা যুবদলের দ্বি-বার্ষিক সন্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে । ২৯ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩ টায় এটিএন পার্ক কমিউনিটি সেন্টারের হলরুমে চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি এম মাহমুদুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল হকের উপস্থাপনায় অনুষ্ঠিত হয । এতে প্রধানঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি – শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল হক,কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক – মোঃ ইউছুফ বদরী, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম হায়দার, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক – এম.মোবারক আলী, কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম আবুল হাসেম, পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক নুরুল আমিন কমিশনার, নাজেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকতার ফারুক খোকন, সন্মেলনের শুভ উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান কমিশনার, বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন কমিশনার, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আমির আলী, চকরিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইব্রাহিম খলিল কাঁকন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল আমিন, শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, পৌর যুবদলের সিঃ সহসভাপতি একরামুল হক, সিঃযুগ্ন সম্পাদক মহিব্উল্লাহ, পৌর ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ মামুন সহ বিএনপি ও যুবদলের জেলা ও চকরিয়া পৌরসভা শাখার নেতৃবৃন্দ প্রমুখ ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728